অবশেষে খোঁজ মিলল তিন নম্বর পজিশনে সবচেয়ে যোগ্য ব্যাটসম্যানের!

বাংলাদেশের ওয়ানডে দলের সবচেয়ে বড় সমস্যাটি হল তিন নম্বর পজিশন। অনেক ক্রিকেটার এই পজিশনে ব্যাট করে সফল হতে পারেননি। বিসিবি এই পজিশনে বিশেষজ্ঞ ব্যাটসম্যানের খোঁজ করছে। কিন্তু এই পজিশনের জন্য অভিজ্ঞ কাউকে পাচ্ছে না বাংলাদেশ দল। অবশেষে খোঁজ মিলল তিন নম্বর পজিশনে সবচেয়ে যোগ্য ব্যাটসম্যানের!

যদিও বর্তমানে এই পজিশনে সফলতার পরিচয় দিয়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দলের বিপদে তিন নম্বরে ব্যাট করতে হয়েছে তাকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দুই ম্যাচেই এই পজিশনে ব্যাট করতে নেমে অর্ধশতকের দেখা পেয়েছেন তিনি। আর তাই এই পজিশনে যে সাকিব আরও কিছুদিন স্থায়ী থাকছে তা নিশ্চিত।

এমনটিই জানালেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তিনি বলেন, ‘যখন আপনি একটি নির্দিষ্ট পজিশনে ব্যাটিং করবেন তখন আপনার নিজেকেই কিছু মানসিক বিষয় মানিয়ে নিতে হবে এবং অবশ্যই সাকিব সেই বিষয়গুলো নিয়ে কাজ করেছে। প্রথম দুই ম্যাচ দেখে এখন পর্যন্ত সেটাই মনে হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘অবশ্যই, আমরা এখনও তিন নম্বরে একজনকে স্থায়ী করার জন্য খুঁজছি, তবে সাকিবের ব্যাটিং দেখে মনে কচ্ছে সে এই পজিশনে খেলা দারুণ উপভোগ করছে। আমাদের দলে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার রয়েছে এবং সে যথেষ্ট অভিজ্ঞ যেকোনো পজিশনে ব্যাটিং করার দিক থেকে।’

নান্নু আরো বলেন, ‘তাঁকে তিন নম্বরেই বেশি স্বাচ্ছন্দ্য লাগছে। যদি একজন ব্যাটসম্যান কোনও একটি নির্দিষ্ট পজিশনে খেলতে আত্মবিশ্বাসী থাকে তাহলে আমার মনে হয় তাঁকে সেখানেই খেলতে দেয়া উচিৎ।’