বাংলাদেশের ২ বছরের আলি এখন আইসিসির ফ্যান অব দ্য উইক! (ভিডিও)

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ফ্যান অব দ্য উইক নির্বাচিত হয়েছে বাংলাদেশের ২ বছরের শিশু আলি।

বৃহস্পতিবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে বাবার সঙ্গে আলির অনুশীলনের ভিডিও পোস্ট করেছে আইসিসি। তবে বাংলাদেশে এই শিশুটির বাড়ি কোথায়- তা প্রকাশ করা হয়নি ভিডিওটিতে।

ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘তার বয়স মাত্র ২ বছর। তবে ওর অফসাইড টেকনিক আসলেই দুর্দান্ত। অফসাইডে শট খেলা শিশু- তুমিই আইসিসির ফ্যান অব দ্য উইক।’

ভিডিওতে বাবার সঙ্গে খেলতে দেখা যায় আলিকে। বাবা বল ছুড়েন, আর সে হিট করে। এ নিয়েও মন্তব্য করেছে আইসিসি। তারা লিখেছে, ‘বাবার সঙ্গে বেশি বেশি করে খেল। একদিন বাংলাদেশের হয়ে তুমি ভালো করতে পারবে।’