মহাসংকটে পড়েছেন তারকারা, হাত বাড়িয়ে দিল পুলিশ!


বিনোদন জগত মানেই ঝলমলে রঙ্গিন এক দুনিয়া, কিন্তু এই জগতে পর্দার সামনে অনেক আলোকিত মনে হলেও পর্দার বাইরে অনেক কিছুই ঘটে যা আমারা জানতে পারি না। যেমন তারকাদের ফেসবুক হ্যাক।

তারকাদের ফেসবুক হ্যাক হওয়া তো নতুন কোন ঘটনা নয়। তবে ইদানিংকালে গত ৯ জুলাই হঠাৎই নিজের ফেসবুক প্রোফাইলে ঢুকতে পারছিলেন না ‘পোড়ামন-২’ চলচ্চিত্রখ্যাত অভিনেতা সিয়াম আহমেদ। প্রায় ৯ ঘণ্টা পর সেটি আবার ঠিকঠাক ফেরতও দিয়েছে হ্যাকার গ্রুপ। এমন ঘটনার ২৪ ঘণ্টা পর ১০ জুলাই একই ঘটনা ঘটলো ঢালিউড নায়ক আরিফিন শুভর ফেসবুক প্রোফাইলে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন…
হ্যাকারদের দলটি গত জুলাইয়ের ৬ তারিখ অভিনয়শিল্পী মিথিলা, ৩ তারিখ সংগীতশিল্পী মিনার রহমানের আইডিও একইভাবে হ্যাক করে। এর আগে এপ্রিলে দ্বিতীয়বারের মতো নায়িকা শবনম বুবলীর আইডি হ্যাক এবং দ্বিতীয়বারের মতো ইউটিউবার ও অভিনেতা সালমান মোক্তাদিরের পেজ ফেসবুক থেকে মুছে দেয় ওল্ড ম্যাক্সট্যান (ওল্ড মাস্তান)।

হ্যাক করে তারা ঝুলিয়ে দেয় একটি নোটিশ। সেখানে লেখা, ‘সিকিউরিটি এক্সপেরিমেন্টের জন্য ওল্ড মাস্তান দ্বারা আইডি হ্যাক করা হয়েছে। উনার আইডি ইনসিকিউরড থাকায় আমরা অনেক চেষ্টা করেছি উনার সাথে যোগাযোগ করার জন্য। তাই বাধ্য হয়ে এই স্টেপ নিয়েছি। খুব শিগগিরই উনার অ্যাকাউন্ট ব্যাক করে দেওয়া হবে। চিন্তা বা হয়রানির প্রয়োজন নাই।’

এমন আরও একটি গ্রুপ রয়েছে ‘টক্সিক টিম টিটি’। মাহিয়া মাহির ফেসবুক আইডি হ্যাক করেছে তারা। এদিকে হ্যাকের এই মহাসংকটে সমাধান দিলেন এডিশনাল ডেপুটি পুলিশ কমিশনার সাইবার সিকোয়রিটি অ্যান্ড ক্রাইম ডিভিশন, মো: নাজমুল ইসলাম। তিনি বলেন, আমার কাছে এ পর্যন্ত ওমর সানী, জাহিদ হাসান, মেহজাবিন, ইশতিয়াক রুমেল, রেদওয়ান রনিসহ আরও অনেকেই এসেছিলেন।

যারা এসেছিলেন সবাই আমাদের সেবা পেয়েছেন। যে উদ্দেশ্যে এসেছেন। সেটা আমরা সফল করতে পেরেছি। অ্যাকাউন্ট হ্যাক হলে তা উদ্ধার কখন হবে তা নির্ভর করে ফেসবুকের মর্জির উপরে। আমরা অভিযোগ পাওয়ার পরে ফেসবুকের সঙ্গে যোগাযোগ করি। যতটা সম্ভব তাদেও বুঝিয়ে শুনিয়ে একাউন্টটা কন্ট্রোল নেয়ার চেষ্টা করি।

শাস্তির ব্যাপারে বলবো, আমরা এ পর্যন্ত অনেক হ্যাকারই ধরেছি। তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছি। তবে এইসব হ্যাকারদেও ধরে শাস্তি দেয়া অনেকের উদ্দেশ্য থাকে না। তাদের আইডিটা ফেরত পেলেই হয়। তারা এভাবেই এসে অভিযোগ করেন। সেখানে লিখিত কোন অভিযোগ না পেলে তো আমরা কিছু করতে পারি না। তারকারা চান না এসব মামলায় জড়াতে। তবে তারা যদি মামলা করেন, আমরা অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা নিব।