পাকিস্তানে সাধারণ নির্বাচনে এ পর্যন্ত ঘোষিত ফলাফলে ইমরান খানের দল তেহরিক-ই ইনসাফ এগিয়ে আছে। এরইমধ্যে উৎসব শুরু করেছে তার সমর্থকরা। গত বুধবার দেশটির ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এখনো আনুষ্ঠানিক ফল ঘোষণা হয়নি। এরইমধ্যে অভিনন্দন পাওয়া শুরু করেছেন ইমরান খান। সাবেক স্ত্রী জেমিমাও তাকে শুভেচ্ছা জানিয়েছেন।
টুইটারে জেমিমা লিখেছেন, ২২ বছর পর, অনেক অবজ্ঞা, বাধা, ত্যাগের পর আমার সন্তানের বাবা পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে যাচ্ছে। সংকল্পবদ্ধতা, বিশ্বাস ও হার না মানা মানসিকতার ক্ষেত্রে এটা অবিশ্বাস্য এক শিক্ষা। অভিনন্দন ইমরান খান ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফ
