দু’জনেই বিশ্বজয়ী ক্রিকেট দলের অধিনায়ক। সমসাময়িক দুই খেলোয়াড় প্রবল জনপ্রিয়। ক্রিকেট ছাড়লেও কপিল দেব রাজনীতিতে নামেননি। তার উল্টোটাই করেছেন প্রাক্তন পাক অধিনায়ক ইমরান খান।
পাক জাতীয় নির্বাচনে গরিষ্ঠতা পেয়েছে ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ। সেই সংবাদ শুনে বন্ধু তথা একসময়ের প্রতিদ্বন্দ্বী ইমরান খানকে শুভেচ্ছা জানালেন কপিল দেব। একটি বেসরকারি সংবাদ চ্যানেলের অনুষ্ঠানে তিনি বলেন, ‘আশা করি নতুন পাকিস্তান গড়তে ইমরান অনেকটাই সফল হবেন।’
একই সঙ্গে বিভিন্ন ঘনিষ্ঠ মুহূর্ত তুলে ধরেন কপিল দেব। দৃশ্যতই তিনি আবেগতাড়িত ছিলেন। ২২ গজের লড়াইয়ে ইমরানকে কুপোকাত করেছেন। বদলা নিয়েছেন ইমরান। ক্রিকেটের সেই লড়াই ক্লাসিক হিসাবেই পরিচিত। রাজনীতিক ইমরানকে এখনও ভালো বন্ধু হিসাবেই মনে রাখেন কপিল দেব।
