টস জিতে ফিল্ডিংয়ে নেমে টাইগারদের শুরুটা হয়েছে দারুণ, কিন্তু শেষ দিকে এক হেটমায়ারের ঝড়ে স্কোর বোর্ডে ২৭১ রান যোগ করে বাংলাদেশ। জবাবে ব্যাটিংয়ে নেমে খুনে শুরু করে এনামুল বিজয়। ২৩ রানে বিজয় ফিরে গেলেও তার অভাব বুঝতে দেয়নি সাকিব-তামিম। মাত্র ৪.৪ ওভারে ৫০ রান পূর্ণ করে টিম টাইগার্স। তামিম-সাকিবের ব্যাটি জয়ের দিকেই যাচ্ছিলো বাংলাদেশ। একটা সময় বাংলাদেশের জয়টা সময়ের ব্যাপার মাত্র মনে হয়েছিল।
কিন্তু ৩ রানের অপ্রত্যাশিত হারে সব সমীকরণ পাল্টে যায়। সিরিজ জয়ের আনন্দের বদলে উল্টো শেষ ম্যাচটা এখন অলিখিত ফাইনালে পরিণত হয়েছে। জয়ের খুব কাছে এসেও জিততে না পারার আক্ষেপ তাই অধিনায়ক মাশরাফীর কণ্ঠেও, ‘আমরা ভালোই করছিলাম। কিন্তু শেষ দুই ওভারে আমরা তা ভালভাবে শেষ করতে পারিনি।’
ম্যাচ শেষে টাইগার অধিনায়ক বলেন, ‘সিনিয়ররা যেভাবে দায়িত্ব নিয়ে খেলেছে তাতে আমি ভেবেছিলাম ম্যাচটা আমরা খুব সহজেই ফিনিশ করতে পারবো। কিন্তু তা আর হয়নি।’
ম্যাচ হারের কারণে মাশরাফি নিজেদের ফিল্ডিংকে দায়ী করলেন। ‘বেশ কয়েকটি ক্যাচ ড্রপ হয়েছে। আমরা ২৪টি ডাবল দিয়েছি। যা অপ্রত্যাশিত।ব্যাটিংয়ে সিঙ্গেল না নিতে পারাই ভুগিয়েছে আমাদের।’
ম্যাচ হারলেও একেবারে হতাশ হচ্ছেন না টাইগার অধিনায়ক। ধ্বংসস্তুপ থেকে কিভাবে ঘুরে দাঁড়াতে তা তার ভালোই জানা তার। তাইতো শোনালেন আশার বাণী। মাশরাফি জানালেন ‘আমাদের হাতে আরেকটা ম্যাচ আছে। আশা করি আমরা ভালোভাবেই ফিরব।’
