চলচ্চিত্রটির নাম ‘ভালো থাকার গল্প’। দৈর্ঘ্যে স্বল্প। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও মাহা। নির্মাণ করেছেন সঞ্জয় সমদ্দার। তবে তার আগেই প্রচারণার স্বার্থে সম্প্রতি সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে এই চলচ্চিত্রের একটি বিশেষ গান। শিরোনাম ‘আজ থেকে মন’। কণ্ঠ দিয়েছেন কণা ও আহম্মেদ হুমায়ূন। এ মিজানের কথায় এর সংগীত পরিচালনা করেছেন হুমায়ূন নিজেই। এদিকে নির্মাতা সঞ্জয় সমদ্দার বলেন, ‘এটি এক নব দম্পতির সংসারে অভাব-অনটনের গল্প। যেখানে তৌসিফকে দেখা যাবে চাকরি হারানো বেকার যুবকের চরিত্রে। আর তার স্ত্রী মাহা সেই অভাব কাটাতে নিজেকে জড়ান মডেলিংয়ে। পুরো ছবি প্রকাশের আগে গানটি প্রকাশিত হলো। আশা করছি, পুরো ছবিটি শিগগিরই প্রকাশ করতে পারব।’
