সম্প্রতি রিলিজ পেয়েছে সমুদ্র ব্যান্ডে অ্যালবাম ‘সমুদ্রের গান’। জি-সিরিজের ব্যানারে প্রকাশিত এই অ্যালবামটি মোট ১২টি গান নিয়ে সাজানো হয়েছে। ব্যান্ডের ভোকালে রয়েছেন আলতাফ, গিটারে জিয়া, ড্রামে চঞ্চল, গিটারে জামান ও বাঁশিতে সায়ন্ত। এছাড়া এই অ্যালবামের প্রধান সমন্বয়কারী সোয়েব। অ্যালবামের দুটি গানের মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। যেগুলো এরইমধ্যে ইউটিউবে প্রকাশ করা হয়েছে। আরো কয়েকটি গানের মিউজিক ভিডিও করা হবে। ব্যান্ডের কর্ণধার আলতাফ বলেন, ‘ব্যান্ড সমুদ্রের এই অ্যালবামটি আমাদের অসম্ভব কষ্টের একটি ফসল। ২০১৩ সালে যখন আমি এই ব্যান্ডদলটি প্রতিষ্ঠা করি কোনো এক কারণে তখন থেকেই এদেশের মিউজিক জগতের তথা নব্য শিল্পীদের অবস্থা অত্যন্ত টালমাটাল ছিল। কিন্তু এই কঠিন সময় প্রত্যেক ব্যান্ড মেম্বার এক মুহূর্তের জন্যও নিরাশ হইনি। আমাদের আশা ছিল একদিন সুদিন আসবে। সেই আশা বুকে বেঁধেই চালিয়ে গিয়েছিলাম আমাদের প্র্যাকটিস আর অ্যালবাম তৈরির কাজ।’
