নজরুল সঙ্গীতের খ্যাতিমান কিংবদন্তি শিল্পী প্রয়াত ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক’ পাচ্ছেন জীবন্ত কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে আগামী সোমবার বিকেলে রুনা লায়লার হাতে সম্মাননা তুলে দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান। জানা গেছে, সম্মাননা হিসেবে রুনা লায়লাকে দেওয়া হবে দুই ভরি সোনার একটি পদক এবং এক লাখ টাকা।
এর আগে এই সম্মাননা পেয়েছেন বরেণ্য কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন (২০১৬) ও রেজওয়ানা চৌধুরী বন্যা (২০১৭)। প্রয়াত ফিরোজা বেগম আর তার সংগীতকে স্মরণীয় করে রাখতে ২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবর্তন করা হয় ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরস্কার’।
