সিরিজ নিশ্চিত করতে চান সাকিব, যা বললেন

সিরিজ নিশ্চিত করতে – গায়নার মাঠে আজ ওয়েস্ট ইন্ডিজকে মোকাবেলা করবে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে পরাজয়ের পর এই ম্যাচে যেভাবেই হোক সিরিজে টিকে থাকতে মরিয়া থাকবে ক্যারিবিয়ানরা। যার কারণে এই ম্যাচকেই বেশি গুরুত্ব দিচ্ছেন বাংলাদেশি তারকা সাকিব আল হাসান। আজ প্রোভিডেন্স স্টেডিয়ামে ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায়।

ম্যাচের আগে মঙ্গলবার সাকিব জানান,‘আমরা জানি পুরো ওয়েস্ট ইন্ডিজের মধ্যে গায়নার মাঠই স্পিন সহায়ক। এখানে ঘাস, মাটি সব আমাদের মতই। আমাদের জন্য এটা একটা পজিটিভ দিক। বুধবার আরো ভালোভাবে চেষ্টা থাকবে, কারণ আমি নিশ্চিত ওয়েস্ট ইন্ডিজও এই ম্যাচে ভালোভাবে ঘুরে দাঁড়াতে চাইবে।’

তিনি বলেন,‘দলের চেষ্টা থাকবে আমরা যেন প্রতিটা ম্যাচই যেন জিততে পারি। দ্বিতীয় ম্যাচটিই বেশি গুরুত্বপূর্ণ। সেন্ট কিটসে ওদের সুবিধা বেশি থাকবে। উইকেট ব্যাটিং সহায়ক হবে। ছোট মাঠ রান বেশি হবে। তাই আমাদের চেষ্টা থাকবে যেন এখানেই যতটা সম্ভব ভালো করা।’