ওজিল সঠিক কাজটি করেছেন, তোমাকে শ্রদ্ধা জানাচ্ছি: সানিয়া মির্জা

রাশিয়া বিশ্বকাপ ২০১৮ সালের খেলা শেষ হল। জার্মানি এবার বিশ্বকাপ জিতার স্বপ্ন অনেক আগেই শেষ । জার্মান সুপারস্টার মেসুত ওজিলের অবসরের ঘটনায় কষ্ট পেয়েছে সবাই। বিশ্বের কোটি কোটি ভক্তের মতো কষ্ট পেয়েছেন ভারতের টেনিস সেনসেশন সানিয়া মির্জা! সন্তানসম্ভবা হওয়ার পর থেকেই তিনি কোর্টের বাইরে।

কিন্তু ক্রীড়া দুনিয়ার সমস্ত খবরই তার কাছে রয়েছে। ওজিলের খোলা চিঠির একাংশ টুইটারে পোস্ট করে সানিয়া লিখেছেন, মানুষ হিসেবে সঠিক কাজটি করেছেন ওজিল।সানিয়া লিখেছেন, ‘একজন খেলোয়াড়ের পক্ষে এই লেখা পড়া অত্যন্ত যন্ত্রণাদায়ক। মানুষ হিসেবে ঠিক কাজই করেছেন ওজিল। কোনো অবস্থাতেই বর্ণবিদ্বেষ মেনে নেওয়া যায় না। অভিযোগ যদি সত্যি হয়, তাহলে খুবই দুঃখজনক।’

শুধু সানিয়া নন, ওজিলের পাশে দাঁড়িয়েছেন রিয়ো ফার্ডিনান্ড, জেহোম বোয়াটেং, হেক্তর বেলেরিনের মতো তারকারাও। ইংল্যান্ড জাতীয় দল ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সাবেক তারকা টুইটারে লিখেছেন, ‘তোমাকে শ্রদ্ধা জানাচ্ছি।’ওজিলের সঙ্গে ছবি পোস্ট করে বোয়াটেং লিখেছেন, ‘একসঙ্গে ২০০৯ সালে অনূর্ধ্ব-২১ ইউরো কাপ জিতেছি।

২০১৪ সালে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছি। তোমার সঙ্গ সব সময়ই উপভোগ করেছি।’আর্সেনালে ওজিলের সাবেক সতীর্থ ও স্পেন জাতীয় দলের ডিফেন্ডার হেক্তরের প্রতিক্রিয়া, ‘অবিশ্বাস্য! মাঠের মধ্যে দেশের জন্য যে নিজেকে উজাড় করে দিয়েছে, মাঠের বাইরে তাকে এ ভাবে অপমান করা হবে? সাবাশ ওজিল, এই ধরনের ব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে ওঠার জন্য।’