কিছুদিন আগেই নারী দল এশিয়া কাপের শিরোপা জয় করেছিল। সেই জয়ের মধ্য দিয়েই নারী দল বাংলাদেশের জন্য প্রথম কোন আন্তর্জাতিক শিরোপা উপহার দেন। এরপরই ভক্ত সমর্থকদের একটিই আশা ছেলেদের পক্ষ থেকেও এই রকম একটি আন্তর্জাতিক ট্রফি উপহার দেওয়া হোক। সে রকমই একটি সুযোগ পাচ্ছে বাংলাদেশ। আগামি সেপ্টেম্বরের ১৫ তারিখে দুবাইতে পর্দা উঠছে এশিয়া কাপের।
টুর্নামেন্টের সম্প্রচার স্বত্ব পাওয়া ‘স্টার স্পোর্টস’ পূর্ণাঙ্গ সূচী প্রকাশ করেছে। ১৩ দিন ব্যাপী এই টুর্নামেন্টের পর্দা নামবে ২৮শে সেপ্টেম্বর। প্রথমে ভারতের আয়োজন করার কথা ছিল এশিয়া কাপ। ভারত আয়োজনে অপারগতা প্রকাশ করায় আরব আমিরাতে হবে এবারের এশিয়া কাপের ১৪তম আসরটি।
ছয় দলের মধ্যে পাঁচ দল বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, আফগানিস্তান ও পাকিস্তান ইতিমধ্যে তাঁদের জায়গা নিশ্চিত করেছে। ষষ্ঠ দলটি নির্ধারিত হবে বাছাইপর্বের মধ্য দিয়ে।
এবার দলগুলো দুইটি ভাগে ভাগ হয়ে খেলবে। ‘এ’ গ্রুপে থাকছে ভারত, পাকিস্তান ও বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল। ‘বি’ গ্রুপে লড়বে বাংলাদেশ, শ্রীলংকা ও আফগানিস্তান। আসরের উদ্বোধনী ম্যাচেই বাংলাদেশ নামবে শ্রীলংকার বিপক্ষে। দুই গ্রুপ থেকে শীর্ষ চার দল খেলবে সুপার ফোর। চার দল একে ওপরের বিপক্ষে মোট তিনটি ম্যাচ খেলবে। সেখান থেকেই শীর্ষ দুই দল চলে যাবে ফাইনালে।
এশিয়া কাপের গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচসমূহ
১৫ সেপ্টেম্বর – প্রতিপক্ষ শ্রীলংকা, দুবাই
২০ সেপ্টেম্বর – প্রতিপক্ষ আফগানিস্তান, আবু ধাবি
এশিয়া কাপের গ্রুপ পর্বের সূচী
১৫ সেপ্টেম্বর – বাংলাদেশ বনাম শ্রীলংকা, দুবাই
১৬ সেপ্টেম্বর – পাকিস্তান বনাম বাছাইপর্ব পেরিয়ে আসা দল, দুবাই
১৭ সেপ্টেম্বর – শ্রীলংকা বনাম আফগানিস্তান, আবু ধাবি
১৮ সেপ্টেম্বর – ভারত বনাম বাছাইপর্ব পেরিয়ে আসা দল, দুবাই
১৯ সেপ্টেম্বর – ভারত বনাম পাকিস্তান, দুবাই
২০ সেপ্টেম্বর – বাংলাদেশ বনাম আফগানিস্তান, আবু ধাবি
