
রাশিয়া বিশ্বকাপের পরই ১৯ বছর বয়সী এমবাপেকে নিয়ে বেশি সোরগোল শুরু হয়েছে। চারটি গোল করেছেন। দৃষ্টি কেড়েছেন গতি দিয়ে। সেই সঙ্গে বলের উপর তার দারুণ দক্ষতা।
সাংবাদিকরা এমবাপের কাছে জানতে চান, ব্যালন ডি’অরের দৌড়ে তার চোখে কে কে থাকবেন। তখনই এমবাপে বেশ কয়েকজনের নাম বলেন।
শুরুতে নিজের প্রসঙ্গে টেনে বলেন, ‘তালিকায় আমি নিজেকে রাখতে চাইবো।’ তারপর একে একে বলেন অন্যদের কথা।
নিজের নামটা বললেন। বললেন ভারানে, নেইমার, মদ্রিচ, রোনালদোর কথা। এমবাপের কাছে মনেই হয়নি সামনের ব্যালন ডি’অর মেসি জিততে পারেন।
গত বছর ব্যালন ডি’অর পুরস্কারের তালিকায় এমবাপে ছিলেন সাত নম্বরে। দ্বিতীয় বারের মতো তৃতীয় হন নেইমার। কয়েক বছর ধরে ব্যালন ডি’অর মানেই মেসি, রোনালদোর দ্বৈরথ। রাশিয়া বিশ্বকাপ ইঙ্গিত দিয়ে গেছে, এবার আর সেটি হচ্ছে না।
