জন্মদিনে পুরস্কৃত হবেন রেসি

চিত্রনায়িকা রেসির জন্মদিন আজ। দিনটিতে বিশেষ কোনো আয়োজন না থাকলেও আজ অভিনয় জীবনের স্মরণীয় মুহূর্তের মুখোমুখি হতে যাচ্ছেন তিনি। আজ সন্ধ্যায় এ অভিনেত্রী রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমিতে চলচ্চিত্রে অভিনয়ের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা পেতে যাচ্ছেন। রেসি বলেন, আজ আমার জন্মদিন। তবে এ দিনকে ঘিরে তেমন বিশেষ কোনো আয়োজন নেই। অবশ্য আজকের দিনটি আমার জন্য অবশ্যই বিশেষ হতে যাচ্ছে।
কারণ আজই আমি চলচ্চিত্রে অভিনয়ের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা পেতে যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন যেন ভালোভাবে দিনটি কেটে যায়। এদিকে রেসি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র জাকির হোসেন রাজু পরিচালিত ‘নিয়তি’। আর সর্বশেষ তিনি মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘অবহেলা’ নামক একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। এতে তার বিপরীতে ছিলেন আমিন খান। এটি এরইমধ্যে ইউটিউবে প্রকাশ হয়েছে। তবে বর্তমানে রেসি তার ‘রেসি হেয়ার অ্যান্ড বিউটি সেলুন’ নিয়ে ব্যস্ত আছেন। গেল ঈদের আগেই এই ব্যবসা প্রতিষ্ঠানটি তিনি চালু করেছেন। উল্লেখ্য, রেসি আজ সন্ধ্যায় ‘ইনডেক্স মিডিয়া পারফরম্যান্স অ্যাওয়ার্ড’-এ ভূষিত হবেন।