সুখবরঃ তের বছরের রেকর্ড ভেঙ্গে চুরমার করে দিলেন এই দুই টাইগার

তের বছরের রেকর্ড ভেঙ্গে- স্বাগতিক ক্যরিবিয়ানদের বিপক্ষে অসাধারণ জয়ের পাশাপাশি অনন্য একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন টাইগাররা। উইন্ডিজের মাটিতে সফরকারী দল হিসেবে যে কোন উইকেটে সর্বোচ্চ রানের জুটি গড়েছে বাংলাদেশ।

এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়া টাইগারদের উইকেটের পতন ঘটে দ্বিতীয় ওভারেই। দলীয় এক রানের মাথায় উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডারের বলে অসহায় আত্মসমর্পণ করেন ওপেনার এনামুল হক বিজয়।

শুরুর ধকল সামলাতে মাঠে নামেন টাইগার সহঅধিনায়ক সাকিব আল হাসান। শুরু হয় সাকিব, তামিমের ধৈর্যশীল ব্যাটিং প্রদর্শনী। দুজনেই খুব দেখেশুনে খেলেছিলেন স্বাগতিক বোলারদের। আর যার সুবাদে একটি শক্তিশালী ভিত্তি স্থাপিত হয় বাংলাদেশের।

দলীয় ২০৮ এবং ব্যক্তিগত ৯৭ রানে আউট হয়ে সাজঘরে ফিরে যান সাকিব। তবে এরই মধ্যে ক্যারিবিয়ানদের বিপক্ষে সর্বোচ্চ ১৯৫ রানের জুটি গড়ে ফেলেছিলেন দুজনে। যা স্বাগতিক উইন্ডিজদের বিপক্ষে যে কোন সফরকারী দলের জন্য সর্বোচ্চ রানের জুটি।

এর আগে এই তালিকায় সবার উপরে ছিলেন প্রোটিয়ারা। ২০০৫ সালে ব্রিজটাউনে ১৯৪ রানের জুটি করেছিলেন আফ্রিকান ব্যাটসম্যান ডিপেনার এবং ক্যালিস। সাকিব তামিমের অসাধারণ ব্যাটিংয়ে বর্তমানে দ্বিতীয় স্থানে নেমে গেছে দক্ষিন আফ্রিকা।

২০১৭ সালে হেলস এবং রুটের ১৯২ রানের জুটির মধ্য দিয়ে তৃতীয় স্থানে আছেন ইংলিশরা। আর এ তালিকায় চতুর্থ জায়গাটি অজিদের। সেন্ট জর্জেসে ২০০৮ সালে ১৯০ রানের জুটি করেছিলেন পন্টিং এবং ওয়াটসন।

ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সফরকারী দলের যে কোন উইকেটে সর্বোচ্চ রানের জুটিঃ

১৯৫ – সাকিব, তামিম (প্রোভিডেন্স, ২০১৮)

১৯৪ – ডিপেনার, ক্যালিস (ব্রিজটাউন, ২০০৫)

১৯২ – হেলস, রুট (ব্রিজটাউন, ২০১৭)

১৯০ – পন্টিং, ওয়াটসন (সেন্ট জর্জেস, ২০০৮)