গত বছরের শেষের দিকে আনুশকা শর্মার সঙ্গে বিরাট কোহলির বিয়ে ছিল সবচেয়ে হাইপ্রোফাইল সেলেব্রেটি-ম্যারেজ! ইতালিতে বসেছিল এই বিয়ের রাজকীয় আসর। এই সেলেব্রিটি দম্পতির বিয়েকে কেন্দ্র করে লাইমলাইটের অভাব ছিল না। অনেকেই ভেবেছিলেন, বিয়েকেই হয়তো অানুশকা তার জীবনের সেরা ঘটনা বলে মনে করেন। কিন্তু, আনুশকার এক টুইটে সেই ধারণা পাল্টে গেল।
‘পেটা’- (পিপল ফর এথিক্যাল ট্রিটমেন্ট ফর অ্যানিম্যালস)র একটি বিজ্ঞাপনে কাজ করেন বিরাট ঘরনী। সেইসময় ওই বিজ্ঞাপন নিয়ে একটি টুইট করেন আনুশকা। সেখানে তিনি লিখেছেন, ‘আমি আনুশকা শর্মা, আমি ভেজিটেরিয়ান। আর এ ভেজিটেরিয়ান হওয়াই আমার জীবনের সবচেয়ে সেরা সিদ্ধান্ত’।
অানুশকার দাবি, তিনি নিরামিষভোজী হয়ে আরও বেশি শক্তি, উদ্যোম পেয়ে থাকেন কাজে। নিজেকে আরও বেশি স্বাস্থ্যবতী বলে মনে হয় তার। পাশাপাশি এ অভিনেত্রীর দাবি, ‘কোনো পশুকেও আমার খাদ্য হওয়ার জন্য মরতে হয় না।
উল্লেখ্য, গত ৩ বছর ধরে নিরামিষভোজী অানুশকা। ২০১৫ সালে তিনি ‘পেটা’-র তরফে ‘হটেস্ট ভেজিটেরিয়ান সেলেব্রিটি ২০১৫’ এর তকমা পেয়েছিলেন। পশুপ্রাণীদের জন্য তিনি মুম্বাইয়ে একটি ফার্ম খুলবেন বলেও জানিয়েছেন। ফলে নিরামিষ-ভোজী অানুশকা ফিল্মের কাজের ব্যস্ততার মধ্যে পশুপ্রেমের মধ্যেও নিজেকে ডুবিয়ে রাখতে চান।
গোনিউজ২৪/এআরএম
AddThis Sharing Buttons
Share to FacebookFacebookShare to TwitterTwitterShare to Google+Goo
