গুনাথিলাকার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ

ধর্ষণে যুক্ত থাকার অভিযোগে নির্বাসিত সিংহলি ক্রিকেটার দানুষ্কা গুনাথিলকা। জানা গিয়েছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালীন নাকি হোটেলে মহিলা ডেকে এনে এক বন্ধুর সঙ্গে ছিলেন এই ক্রিকেটার। নরওয়ের সেই মহিলা গুনাথিলাকার বন্ধুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন। এরপরই গুনথিলকার বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। মহিলার ধর্ষণের দিন হোটেলেই অভিযুক্ত বন্ধুর সঙ্গে গুনথিলাকা একই ঘরে ছিলেন বলে জানা গিয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

এর আগে যদিও শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড বলেছি, আচরণবিধি ভঙ্গের দায়ে আন্তর্জাতিক ক্রিকেটে সব ধরণের ফরমেট থেকে বহিষ্কার করা হয়েছে দানুষ্কা গুনাথিলাকাকে।

গুনাথিলাকা কি জন্য এমন শাস্তি পেলেন তা অবশ্যই প্রথম স্পষ্ট করেননি লঙ্কান ক্রিকেট বোর্ড। শুধু এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘শ্রীলঙ্কা ক্রিকেট প্রাথমিক তদন্তের পর এই খেলোয়াড়ের উপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেয়া হয়েছে। টিম ম্যানেজম্যান্টের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি আচরণবিধি ভঙ্গ করেছেন।’