ট্রাম্পের যৌন প্রস্তাব

ডোলাল্ড ট্রাম্পকে নিয়ে সেক্স স্ক্যান্ডেলের শেষ নেই। ২০১৬ সালে তাঁর প্রেসিডেন্ট নির্বাচনের সময় থেকেই উঠে আসছে একের পর এক যৌন কেলেঙ্কারির কথা। এবার অভিযোগ উঠল, এক প্লেবয় মডেলের সঙ্গে যৌনতা করতে চেয়েছিলেন ট্রাম্প। এখানেই শেষ নয়। অভিযোগ, যৌনতা করার জন্য ওই মডেলকে টাকাও দিতে চেয়েছিলেন তিনি।

ওই মডেলের নাম কারেল ম্যাকডাউগল। ২০১৬ সালে মার্কিন এক মিডিয়াকে তিনি বলেছিলেন তাঁর সঙ্গে ১ লাখ ৫০ হাজার মার্কিন ডলারের চুক্তি করা হয়েছিল। তাঁকে বলা হয়েছিল, ট্রাম্পেপ সঙ্গে তাঁর সম্পর্কের খবর যেন তিনি গোপনেই রাখেন। ‘আমরা যখন হই, তারপর উনি আমাকে টাকা দিতে চেয়েছিলেন। আমি সেটা নিইনি।’ বলেছেন ম্যাকডগল। সেই সঙ্গে তিনি জানান, পুরো ঘটনাটি ঘটে ব্রেভারি হিলস হোটেলের একটি বাংলোয়।

‘আমি ওনাকে বলেছিলাম, আমি ওই ধরনের মেয়ে নই। উনি আমার দিকে তাকিয়ে বলেছিলেন, আমি নাকি ওনার কাছে স্পেশাল।’ বলেন ম্যাকডগল। ট্রাম্পের সঙ্গে তিনি একাধিকবার মিলিত হয়েছেন বলেও জানান তিনি। তাঁর মতে, তাঁর ও ট্রাম্পের মধ্যে প্রকৃত সম্পর্ক ছিল। দুজনের মধ্যে অনুভূতিও ছিল।

২০০৬-এ প্রকাশ্যে আসে এই সম্পর্কের খবর। ট্রাম্পের স্ত্রী মেলানিয়া প্রথম সন্তান ব্যারনের জন্ম দেওয়ার পরই খবরটি চাউর হয়।তবে শুধু ম্যাকডগল নয়। পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলের সঙ্গেও ট্রাম্পের সম্পর্কের কথা প্রকাশ্যে এসেছে। এক্ষেত্রেও অভিযোগ উঠেছে, স্টর্মিকে চুপ থাকার জন্য টাকা দিতে চেয়েছিলেন ট্রাম্প।

বলেছিলেন, যা হয়েছে, হয়ে গিয়েছে। তা নিয়ে আর যেন কোনও উচ্চবাচ্য না হয়। তার জন্য এক পর্নস্টারকে ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার দিতে প্রস্তুত ছিলেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি এই অভিযোগ উঠেছে মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে। অভিযোগ, সম্পর্ক গোপন রাখার জন্য নাকি ওই পর্নস্টারকে এই টাকা দিতে চেয়েছিলেন। এবার সেই পর্নস্টার সেই টাতা ট্রাম্পকে ফিরিয়ে দিতে চান।