গত বছর একটি মিউজিক ভিডিওর শুটিং করেছিলেন চিত্রনায়িকা তমা মির্জা। সম্প্রতি গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে এটি প্রকাশিত হয়েছে। গানের শিরোনাম ‘তোমার আকাশ’। তমা বলেন, “সংগীতশিল্পী মোহাম্মদ শোয়েবের গানটিতে আমার সঙ্গে আরো মডেল হয়েছেন সৌমিক আহমেদ। রোমান্টিক এই গানটির কথাগুলো এমন- ‘আমার আকাশ মেঘে ঢাকা, সব চাওয়ায় তোমায় রাখা, মন কি যে চায়, বেঁধে রাখা দায়, আজ বরষায়, মন ভিজে যায়, হায়।’ কাজটি করে বেশ ভালো লেগেছে আমার। গানটি প্রকাশের পর বেশ ভালো সাড়াও পাচ্ছি।” গানটির কথা লিখেছেন গীতিকার আসিফ ইকবাল। সুর ও সংগীতায়োজনে ছিলেন অটামনাল মুন। ভিডিওটি পরিচালনা করেছেন রাজ চিন্ময়ী।
