রণবীরের বিরুদ্ধে মামলা

আইনি জটিলতায় পড়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর। তার বিরুদ্ধে ৫০ লাখ রুপি ক্ষতিপূরণ চেয়ে মামলা দায়ের করেছে তারই ভাড়াটিয়া। চুক্তি ভঙ্গের কারণে এ অভিনেতার বিরুদ্ধে এই মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

পুনের কল্যাণী নগরে অবস্থিত ট্রাম্প টাওয়ারের বিলাসবহুল অ্যাপাটের্মন্টটি ভাড়া দিয়েছিলেন রণবীর। ভাড়া নিয়েছিলেন শীতল সুরিয়াবানশি নামের এক নারী। ভাড়ার মেয়াদ নিয়ে রণবীরের সঙ্গে তার একটি চুক্তি হয়। চুক্তিতে মাসিক ভাড়া নিধার্রণ করা হয়- প্রথম ১২ মাস ৪ লাখ রুপি এবং পরবতীর্ ১২ মাস ৪.২০ লাখ রুপি। পাশাপাশি ২৪ লাখ টাকা জামানত দেয়া হয়। কিন্তু এই নারী দাবি করেছেন, চুক্তি অনুযায়ী সময় শেষ হওয়ার আগেই তাকে অ্যাপাটের্মন্টটি ছাড়তে বাধ্য করেছেন রণবীর।

পুনে সিভিল কোটের্ এ বিষয়ে একটি মামলা দায়ের হয়েছে। মামলায় সুরিয়াবানশি ৫০.৪০ লাখ রুপি এবং সুদ ১.০৮ লাখ রুপি ক্ষতিপূরণ দাবি করেছেন। তার দাবি, এ কারণে তার পরিবার ভোগান্তি ও অসুবিধার সম্মুখীন হয়েছে। তার মতে, ভাড়া নেয়ার ১১ মাসের মাথায় ২০১৭ সালের আগস্টে তাকে অ্যাপাটের্মন্টটি খালি করতে বলা হয়। যদিও তিনি ২০১৭ সালের অক্টোবরে অ্যাপাটের্মন্টটি ছেড়েছেন।

আগামী ২৮ আগস্ট মামলার শুনানি হবে বলে জানা গেছে।
0Shares