ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে আজ টসে জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৭৯ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে শুরুতেই আনামুল হক বিজয় উইকেট হারায় বাংলাদেশ।
শূন্য রান করে আউট হন বিজয়। সাকিব আল হাসান এবং তামিম ইকবালের দুর্দান্ত ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ দল। তামিম ইকবাল ৮৯ বলে ফিফটি তুলে নেন এবং এর পরেই ৬৮ বলে ফিফটি তুলে নেন সাকিব আল হাসান।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় উইকেট পার্টনারশিপে ২০৭ করে রেকর্ড গড়লেন সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। ১২১ বলে ৯৭ রান করে আউট হন সাকিব আল হাসান। সাকিব আউট হলেও তামিম ১৪৬ বলে সেঞ্চুরি তুলে নেন।
এরপর এই ৩ রান করে আউট হয়ে যান সাব্বির রহমান। তবে শেষ দুই ওভারে ব্যাটিং তান্ডব চালায় মুশফিকুর রহিম এবং তামিম ইকবাল। ৪৯ তম ওভারে মুশফিকুর রহিম ২২ রান নেন। পরের ওভারের প্রথম দুই বলে দুটি ছক্কা মারলেন তামিম। মুশফিকুর রহিম ১১ বলে ৩০ রান করে আউট হন। তামিম ১৩০ রান করে অপরাজিত থাকেন
বাংলাদেশের একাদশ : তামিম ইকবাল, আনামুল হক, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মশারাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান
ওয়েস্ট ইন্ডিজ একাদশ : ক্রিস গেইল, ইভিন লুইস, শাই হোপ, জেসন মোহাম্মদ, শিমনন হ্যাটমিয়ার, জেসন হোল্ডার (অধিনায়ক), রভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, দেবেন্দ্র বিশু, অ্যাশলি নার্স, আলজারির জোসেফ।
