সেঞ্চুরির কাছে গিয়ে আউট হয়ে গেলেন সাকিব

দিনের প্রথম সূর্যটা মাঝে মাঝে ভিন্ন বার্তাও দিতে পারে। অন্তত গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে তেমনটাই প্রমাণ করলো আজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে দিনের শুরুতে এনামুল হক বিজয়ের উইকেট হারিয়ে বিপর্যয়ের যে ইঙ্গিত মিলেছিল, তা সাকিব আল হাসান আর তামিম ইকবালের অসাধারণ ব্যাটিং জুটিতে তো কেটেছেই, বরং অসাধারণ ব্যাটিংয়ে বাংলাদেশকে পৌঁছে দিয়েছে চ্যালেঞ্জিং একটা স্থানে।

শূন্য রানে বিজয়ের বিদায়ের পর ওয়ানডাউনে ব্যাট করতে নামেন সাকিব আল হাসান। তামিমের সঙ্গে জুটি বেধে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সঙ্গে নিজের ক্যারিয়ারের ৮ম সেঞ্চুরির দিকেও এগিয়ে যাচ্ছিলেন সাকিব আল হাসান। কিন্তু মাত্র ৩ রানের আক্ষেপ নিয়ে আউট হয়ে যেতে হলো সাকিবকে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, এনামুল হক, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন এবং মুস্তাফিজুর রহমান।