ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে আজ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বৃষ্টির পর আবারও শুরু হলো বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের খেলা। এই রির্পোট লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৫৩ রান ১ উইকেট ১৬ ওভার।
এখন ব্যাট করছে সাকিব ৪১ বলে ১৯ রান তামিম ৫৫ বলে ২৭ রান ।
বাংলাদেশের একাদশ : তামিম ইকবাল, আনামুল হক, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মশারাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান
ওয়েস্ট ইন্ডিজ একাদশ : ক্রিস গেইল, ইভিন লুইস, শাই হোপ, জেসন মোহাম্মদ, শিমনন হ্যাটমিয়ার, জেসন হোল্ডার (অধিনায়ক), রভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, দেবেন্দ্র বিশু, অ্যাশলি নার্স, আলজারির জোসেফ।
