আহ্লাদে ভরা ‘হবু’ বউ-শাশুড়ি!

বলিউডের জনপ্রিয় দুই তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট। মুখে স্বীকার না করলেও তাদের প্রেমের বিষয়টি এখন সকলের কাছে পরিস্কার। দুই পরিবারের সাথে দু’জনের বেশ ভাবও জমে উঠেছে। একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে তাদের।

নীতু কাপুরের সঙ্গে একেবারে গলায় গলায় ভাব আলিয়ার। দু’জনের মধ্যে বলতে গেলে প্রতিদিনই সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিশেষ করে ইনস্টাগ্রামে কিছু না কিছু বিনিময় হচ্ছে। আহ্লাদে ভরা কমেন্ট চালাচালি করছেন ‘হবু’ বউ- শাশুড়ি। গত বুধবার (১৯ জুলাই) আলিয়ার মেকআপ আর্টিস্ট পুনিত বি সাইনির জন্মদিনে তার সঙ্গে একটি ছবি পোস্ট করেন ‘মিস ভাট’। সেখানে নীতু কাপুর খুব আহ্লাদে মাখা কমেন্ট করেন। আর কমেন্টের রিপ্লাইয়ে আদরের ইমোটিকন দেন আলিয়া। এর পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সাস অ্যান্ড বহু গোলস’ কিংবা ‘সাসু মা লাভ’— এমন নানা টিপ্পনী কাটতে থাকেন অনেকে।

কিছুদিন আগেই মুম্বাইয়ে রণবীর, নীতু কাপুর আর রণবীরের বোনের সঙ্গে ডিনার করতে যান আলিয়া। রণবীরের পরিবারের সঙ্গে আলিয়ার সম্পর্ক ঠিক দিকেই এগোচ্ছে বলে ধরে নিয়েছেন অনেকে।

প্রসঙ্গত, আলিয়া-রণবীর এখন বিদেশে আছেন। তারা নতুন ছবি ‘ব্রহ্মাস্ত্র’র শুটিংয়ে বুলগেরিয়ায় আছেন। অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটি মুক্তি পাবে আগামী বছর। ছবিতে অমিতাভ বচ্চন আর নাগার্জুনের মতো খ্যাতিমান অভিনেতাদেরও দেখা যাবে।