বাবু-মিতুল কে নিয়ে সৌমিত্র ঘোষ ইমনের নতুন বিজ্ঞাপন

বর্তমান সময়ের আলোচিত মিউজিক ভিডিও নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন ফের নির্মাণ করলেন বিজ্ঞাপনচিত্র।

বুধবার ‘সনিক সরিষার তেল’ এর বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে অংশ নিলেন দুইবার জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা ফজলুর রহমান বাবু। এতে তার কো-মডেল ছিলেন এ প্রজন্মের ব্যস্ত অভিনেতা আফফান মিতুল।

ক্রেতা ও বিক্রেতার সরিষার তেল কেনাবেচার চিত্রনাট্যে ক্রেতা চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু এবং বিক্রেতার চরিত্রে অভিনয় করেছেন আফফান মিতুল।

বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। মালিবাগ বাজার এবং প্রিয়াঙ্কা শুটিং স্পটে বুধবার শেষ হয়েছে এর শুটিং।

মিতুল জানান, “আসন্ন কোরবানীর ঈদে বিভিন্নটিভি চ্যানেলে দেখা যেতে পারে ওই বিজ্ঞাপন।”

ফজলুর রহমান বাবু সম্প্রতি ‘মেয়েটি এখন কোথায় যাবে’ চলচ্চিত্রের জন্যে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

এদিকে, আফফান মিতুল অভিনীত ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ চলচ্চিত্রটি অর্জন করেছে ৬টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। খুব শিগগিরই মুক্তি পাবে আফফান মিতুলের ‘গন্তব্য’ চলচ্চিত্রটি।