জনপ্রিয় সংগীত পরিচালক এ. আর. রহমানের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন পপস্টার সেলেনা গোমেজ। তার কম্পোজিশনে গান করতে চান সেলেনা। সম্প্রতি মিডডেতে দেওয়া এক সাক্ষাৎকারে এমন আগ্রহের কথা জানিয়েছেন তিনি।
সেলেনা বলেন, “এ.আর. রহমানের কাজ আমার খুব পছন্দ। তিনি এখন একজন আন্তর্জাতিক তারকা। আমি তার কম্পোজিশনে গান করতে চাই। আমার মনে হয় বলিউড সিনেমার জন্য সেটি চমৎকার একটি গান হবে।”
মিডডেতে দেওয়া সাক্ষাৎকারের পপতারকা আরো বলেন, “আমি ভারতের বেশ কয়েকজন সংগীতশিল্পীকে অনুসরণ করি। আমি বিশ্বাস করি তারা অসাধারণ কাজ করেন।”
এ.আর. রহমান হলিউডের ‘স্লামডগ মিলিয়নিয়ার’, ‘১২৭ আওয়ারস’, ‘মিলিয়ন ডলার আর্ম’ ও ‘পিপল লাইক আস’সহ বেশ কিছু সিনেমায় কাজ করেছেন। এই কাজগুলো করে আন্তর্জাতিক খ্যাতি পান তিনি।
৮১ তম অস্কার প্রতিযোগীতার আসরে ‘স্লামডগ মিলিয়নিয়ার’ সিনেমার সংগীত পরিচালনার জন্য শ্রেষ্ঠ সংগীত পরিচালক ও সর্বোচ্চ স্কোরের জন্য এ.আর. রহমান দুটি পুরস্কার লাভ করেন।
