ফিলিস্তিনিকে সমর্থন দিলেন ম্যারাডোনা

রাশিয়া বিশ্বকাপের ফাইনালে বিশ্ব নেতাদের সঙ্গে উপস্থিত ছিলেন ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তারই সুবাদে আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার সঙ্গে সাক্ষাৎ হয় তার। সেখানেই ফিলিস্তিনি প্রেসিডেন্টকে জড়িয়ে ধরে তাদের প্রতি সমর্থন জানান তিনি।

সাক্ষাৎ পরবর্তীতে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে ইনস্টাগ্রামে ম্যারাডোনা লিখেন, ‘আমি একজন ফিলিস্তিনি।’

এমনকি মাহমুদ আব্বাসের সঙ্গে তোলা নিজের একটি ছবি পোস্ট করে ম্যারাডোনা লেখেন, ‘এই লোকটি চায় শান্তি এবং মুক্ত ফিলিস্তিন। মিস্টার প্রেসিডেন্ট আব্বাস, একটি সঠিক এবং শান্তিপূর্ণ রাষ্ট্র গঠন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’