ধর্ষিতা কেটি পেরি!

সম্প্রতি আমেরিকান সংগীতশিল্পী কেশা এবং ডাক্তার লিউকের মধ্যে আইনি বিবাদের মধ্যে হঠাৎ উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। এতে জানা গেছে, ডাক্তার লিউক সংগীত তারকা ও অভিনেত্রী কেটি পেরিকে ধর্ষণ করেছেন! মার্কিন আদালতে জমা দেয়া কয়েকটি নথিপত্র থেকে জানা যায়, লেডি গাগাকে মেসেজ করে কেশা জানিয়েছিলেন, ডাক্তার লিউক, সংগীত তারকা ও অভিনেত্রী কেটি পেরিকে ধর্ষণ করেছেন। লেডি গাগা এবং কেশার টেক্সট মেসেজের কথপোকথন নিয়ে ইতোমধ্যে নানা জল্পনা ছড়িয়েছে। কনভার্সেশনের কোথাও ডাক্তার লিউকের নাম লেখা নেই ঠিকই। তবে মেসেজে মেনশন করা ছিল, যে কেশাকে ধর্ষণ করেছেন, সেই রেকর্ডিং আর্টিস্ট কেটিকেও ধর্ষণ করেছেন। এর থেকেই সবার ধারণা করে নিয়েছেন যে, কেশা, লিউকের কথাই বলেছেন। কেশার এই অভিযোগের পর, লিউকের আইনি টিম নিজেদের স্টেটমেন্ট দিয়েছেন। তাদের কথা মতো, কেটি পেরি নিজে জানিয়েছেন, ডাক্তার লিউক কেটি পেরিকে ধর্ষণ করেননি। এদিকে কেশা এবং লিউকের আইনি সমস্যা গত চার বছর ধরে চলছে। কেশা, লিউকের ওপর যৌন নিগ্রহের অভিযোগ এনেছিলেন। যার রায় এখনও আদালতের কাছ থেকে মেলেনি।