শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে জেলা পর্যায়ে বিশেষ অবদানের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে গত ১৪ জুলাই সন্ধ্যায় সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা-২০১৭ প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, এমপি। এতে জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হানিফ, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এএসএম শফিকুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন, পৌর মেয়র নায়ার কবির ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এসআরএম উসমান গণি।
সম্মাননা প্রাপ্তরা হলেন কণ্ঠসঙ্গীতে সরকার লুত্ফুর রহমান, যাত্রাশিল্পে মো. সিরাজুল ইসলাম, নাটকে শরীফ খান, যন্ত্রশিল্পে অবিনাশ সরকার ও লোকসংস্কৃতিতে মো. খেলু মিয়া।
