টাইগার ভক্তদের জন্য চরম দুঃসংবাদ!


‘ক্যাপ্টেন ফ্যান্টাসি’ মানেই মাশরাফি বিন মর্তুজা। তিনি ফিরলেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল যেন পরিপূর্ণতা পায়। মাঠের ভেতরে খেলোয়াররা পায় অধিনায়ক হিসেবে একজন বন্ধুকে। জীবন ফিরে পায় দল। তার নেতৃত্বে এ পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য মাঠেও জ্বলে ওঠেছে টাইগাররা। তিনি না থাকলেই যেন দলের উপর বাজ ভেঙ্গে পড়ে। যা এরইমধ্যে প্রমাণিতও হয়েছে।

এদিকে আগামী ২২ জুলাই জ্যামাইকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। এই সিরিজকে সামনে রেখে গত ১৬ জুলাই রাত ১টা ৪০মিনিটে এমিরাইটস এয়ারলাইন্সের ফ্লাইটে জ্যামাইকার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন টাইগার দলপতি।

এই সিরিজে মাশরাফির না খেলার গুঞ্জণ ছিল অনেকদিন থেকে। কারণ টাইগার দলপতির স্ত্রী সুমনা হক সুমি বেশকিছুদিন ধরে অসুস্থ। হাসপাতালেও থেকেছেন সপ্তাহখানেক। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এখন বাসায় তার দেখাশোনা চলছে।

মাশরাফির স্ত্রী রক্তের সংক্রমণ জনিত সমস্যায় ভুগছেন। যার কারণে টাইগার দলপতি আপাতত স্ত্রীর পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে সব জল্পনা কল্পনা শেষে জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক ক্যারিবিয়ান সফরে গেছেন।

এতকিছুর পরও এখন আবার গুঞ্জণ রটেছে ওয়েস্ট ইন্ডিজে গিয়েও নাকি খেলবেন না দেশের সর্বকালের সেরা এই অধিনায়ক! এ খবর শোনে হইতো আপনাদের ‘চোখ চড়কগাছ’! তবে অবাক হওয়ার কিছু নেই; মাশরাফি খেলবেন না ঠিকই তবে সেটা আগামীকাল বৃহস্পতিবার (১৯ জুলাই) জ্যামাইকার সাবিনা পার্কে অনুষ্ঠিত একদিনের গা গরমের ম্যাচে। সেখানে ইউনিভার্সিটি অফ ওয়েস্ট ইন্ডিজ ভাইস চ্যান্সেলর একাদশের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।

আর এই ম্যাচে মাশরাফির না থাকার কারণ হল, দীর্ঘ বিমান ভ্রমণে প্রথমে অধিনায়কের গন্তব্য ইতালির মিলান। সেখান থেকে তিনি যাবেন নিউইয়র্কে। সেখানেই আগামীকালের রাতটা কাটাবেন ম্যাশ। পরদিন নিউইয়র্ক থেকে সরাসরি জ্যামাইকার ফ্লাইটে রওনা হবেন তিনি।

মাশরাফি যখন নিউইয়র্কে পৌছাবেন তখন সেখানকার স্থানীয় সময় রাত সাড়ে দশটা। তারপর এক নিকটাত্মীয়ের বাসায় রাত কাটিয়ে বৃহস্পতিবার (১৯ জুলাই) বেলা সোয়া বারোটায় (নিউইয়র্ক সময় দুপুর) জ্যামাইকার উদ্দেশ্যে বিমান যাত্রা করবেন। পৌনে তিন ঘন্টার ভ্রমণ শেষে জ্যামাইকায় অবতরণ করবেন দুপুর তিনটায়।

ম্যাশের বিমান যখন জ্যামাইকায় ভিড়বে তখন তার সতীর্থরা গা গরমের প্রস্তুতি ম্যাচ খেলায় ব্যস্ত থাকবেন। কিন্তু ২২ জুলাই প্রথম ওয়ানডেতে মাঠে নামার আগে ২০ জুলাই হয়তো দলের সঙ্গে অনুশীলন করতে দেখা যেতে পারে টাইগার দলপতিকে।