সারাদেশে ধর্ষনের ঘটনা ক্রমেই বেড়ে চলেছে।ধর্ষণের হাত থেকে রেহাই পাচ্ছে না নিজের মেয়েও।ধর্ষণকে অপরাধই মনে হচ্ছে না লম্পটদের কাছে । লম্পটদের লালসার শিকার হচ্ছে দেশের হাজারো নারীও শিশু ।এবার ধর্ষনের শিকার হলেন ময়মনসিংহের কিশোরী । জানা গেছে ময়মনসিংহের নান্দাইলে ধর্ষণের ঘটনায় আদায়কৃত জরিমানার এক লক্ষ টাকা হতে ৫৫ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে স্থানীয় মাতব্বরদের বিরুদ্ধে।
জানা যায়, দীর্ঘদিন ধরে বিয়ের কথা বলে পজেলার খারুয়া ইউনিয়নের হালিউড়া গ্রামের এক কিশোরীকে ধর্ষণ করে আসছিলো একই গ্রামর আবুল কালামের ছেলে মোঃ জুনায়েদ আহম্মেদ (১৮)। বর্তমানে মেয়েটি তিন মাসের অন্তঃসত্ত্বা।
এ অবস্থায় রোববার ১৫ জুলাই, রাত ১২টার দিকে জুনায়েদ মেয়েটির বসতঘরে অবস্থানকালে পরিবারের লোকজন তাকে ঘরের ভেতর বেঁধে রেখে এলাকার লোকজনকে খবর দেয়।
পরে স্থানীয় ইউপি সদস্য আফির উদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠিত সালিসে অন্তঃসত্ত্বাকে তার পরিবারের জিম্মায় রেখে গর্ভপাত ঘটানোর সিদ্ধান্ত হয়। ছেলেপক্ষকে নগদ এক লাখ টাকা জরিমানা করা হয়।
সোমবার ১৬ জুলাই, দুপুরে জরিমানার একলক্ষ টাকা আদায় করে অভিযুক্ত ধর্ষণকারী জুনায়েদকে ছেড়ে দেওয়া হয়। তবে এ টাকার ৫৫ হাজার টাকা বুঝে পায়নি ভুক্তভোগী পরিবারটি।মেয়েটিকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে একটি প্যাথলজি সেন্টারে নিয়ে গর্ভপাত করানো হয়।
এ ব্যপারে সালিসে নেতৃত্বদানকারী ইউপি সদস্য আফির উদ্দিন বলেন, দুই পক্ষের অনুরোধে কয়েকজন মিলে সমাঝোতা করে দিয়েছেন। এর চেয়ে বেশি কিছু তিনি আর জানেন না।তবে এমন ঘটনা সমাজে ঘটে থাকে যার চিএ আমাদের সামনে আসেনা।
