ঐশ্বরিয়ার চমক

মোহাব্বত’-এর পর সম্প্রতি ‘ফ্যানি খান’ ছবির ‘হালকা হালকা’ গানটি প্রকাশিত হয়েছে। গানের কথা ও ছন্দে মুগ্ধ দর্শক-শ্রোতা। গানটিতে ঐশ্বরিয়া রাই বচ্চন এবং রাজকুমার রাওয়ের রসায়নও ভালো লেগেছে সবার। দীর্ঘ বিরতির পর অ্যাশের এমন লুক চমকে দিয়েছে সাধারণ মানুষকে। ছবিতে সাবেক বিশ্বসুন্দরী অভিনয় করেছেন ববি সিংয়ের চরিত্রে। আর রাজকুমার রাওয়ের চরিত্রের নাম অধীর। গানটি গেয়েছেন সুনিধি চৌহান ও দিব্যা কুমার। লিখেছেন অমিত ত্রিবেদী। অতুল মাঞ্জেরকর পরিচালিত ‘ফ্যানি খান’ ছবি দিয়ে ১৭ বছর পর জুটি হিসেবে দেখা যাবে অনিল কাপুর ও ঐশ্বরিয়াকে। ছবিতে অনিলকে এক অসফল গায়কের ভূমিকায় দেখা যাবে। আগামী ৩ আগস্ট ছবিটি মুক্তি পাবে।