ভক্তদের উত্তেজনার পারদ বাড়াতে আবারও বোল্ড লুকে পর্দায় আসছেন বলিউড অভিনেত্রী সানি লিওন। ‘করণজিৎ কৌর : দ্য আনটোল্ড স্টোরি অফ সানি লিওন’ নামে নিজের বায়োপিক নিয়ে হাজির হচ্ছেন তিনি। তার আগে টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন রাগিনী এমএমএস এর নায়িকা।
ভক্তদের উত্তেজনা বাড়ানোর পাশাপাশি এবার তাদের জন্য উপহারের ব্যবস্থাও করেছেন সাবেক এই পর্ন তারকা। নেটফ্লিক্স ওয়েব পোর্টালে আজ মঙ্গলবার থেকে প্রচারিত হবে ‘করণজিৎ কৌর : দ্য আনটোল্ড স্টোরি অফ সানি লিওন।
উপহার পেতে ভক্তদের কি করতে হবে তা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন সানি। এতে তিনি একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ভক্তদের।
সিরিজটি থেকে নিজের একটি পছন্দের ডায়লগ নিজের ভাষায় বলে সকলকে শুনিয়েছেন এই নায়িকা। চ্যালেঞ্জ হলো- সানির মতো করেই সংলাপটি নিজেদের ভাষায় বলে একটি ভিডিও বানাতে হবে। পরে সেটি #KarenjitKaurOnZEE5. ক্যাপশন করে, নিজের নাম ঠিকানা লিখে পাঠাতে হবে সানির কাছে। যার ভিডিও পছন্দ হবে তাকেই উপহার দেবেন সানি।
