নতুন দায়িত্ব পেলেন ম্যারাডোনা

আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনা বেলারুশ ক্লাব ডায়নামে ব্রেস্টের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। এতোদিন তাকে কোচের ভূমিকায় দেখা গেলেও এবারই প্রথম চেয়ারম্যান হলেন ম্যারাডোনা। সোমবার (১৬ জুলাই) আনুষ্ঠানিকভাবে ক্লাবটির দায়িত্ব বুঝে নেন ম্যারাডোনা।

এর আগে আরব আমিরাতের দ্বিতীয় বিভাগের ক্লাব আল ফুজাইরাহতের হয়ে কাজ করেন ম্যারাডোনা। ক্লাবটিকে প্রথম বিভাগে তুলতে ব্যর্থ হওয়ায় দায়িত্ব থেকে সরে দাঁড়ান তিনি। ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত তিনি আর্জেন্টিনার কোচের দায়িত্বপালন করে। এরপর সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল ওয়ালশে কোচিং করান।

১৯৮৬ বিশ্বকাপ জয়ী ম্যারাডোনাকে পেয়ে উচ্ছ্বসিত ক্লাব পরিচালক ভিক্টর রাদকভ জানান, ‘বস ম্যারাডোনা যেহেতু আসবেন। আমার মনে হয় বিভিন্ন দেশ থেকে আমাদের খেলা দেখতে অনেকেই ভিড় জমাবেন।’

দুই বছর আগে দেউলিয়া হয়ে যাওয়া ক্লাবটি হঠাৎ আরব আমিরাত থেকে বিনিয়োগকারী পেয়ে রাতারাতি বদলে গেছে। ইতোমধ্যে ঘরোয়া লিগে দুটো শিরোপা জিতেছে। ক্লাবটি ৩০ হাজার আসনের আলাদা একটি স্টেডিয়াম তৈরীর পরিকল্পনা করেছে।