লাখো সমর্থকের ভালোবাসায় সিক্ত চ্যাম্পিয়নরা

ক্রোয়েশিয়ার বিপক্ষে দুর্দান্ত প্রতাপ দেখিয়ে বিশ্বকাপ জয় করলো ফ্রান্স। আর এমন জয়ের পর দেশে ফিরে প্রায় লাখো সমর্থকের ভালোবাসায় সিক্ত হলেন নতুন প্রজন্মের এই ফ্রান্স দলটি।

২০ বছর আগে দিদিয়ের দেশমের নেতৃত্বে নিজেদের আঙিনায় প্রথম বিশ্বকাপ জিতেছিল ফ্রান্স। সে কারণে ন্যাশনাল হিরোদের ফুলের শুভেচ্ছা জানাতে বিমান বন্দরে ভিড় জমাতে হয়নি সমর্থকদের। তবে ট্রফি নিয়ে ঠিকই শোভাযাত্রা হয়েছিল প্যারিসের রাস্তায়। তবে এবারের দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। এবারের উৎসবের মাত্রাটা একটু বেশিই লক্ষ্য করা গেছে। সেই বিমান বন্দর থেকে শুরু করে প্যারিসের প্রতিটি রাস্তায় দেখা যায় উৎসবের আমেজ।

সোমবার (১৬ জুলাই) স্থানীয় সময় দুপুরে ছাদ খোলা বাসে চড়ে সমর্থকদের সঙ্গে ট্রফির স্বাদ ভাগাভাগি করে নেন গর্বিত এই তারকারা।

ছবিতে দেখে নিন ফ্রান্সের জয়ে সমর্থকদের উদযাপন।
রাস্তায় নামে লাখো সমর্থক।

প্রেসিডেন্ট ও রাষ্ট্রীয় উর্ধ্বতন কর্তাদের সঙ্গে ফ্রান্স খেলোয়াড়রা।

ছাদ খোলা বাসে খেলোয়াড়রা।

খেলোয়াড়দের উল্লাস।

জয়ের আনন্দ আকাশেও।

সত্যিই অসাধারণ…