বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের শক্তিশালী স্কোয়াড ঘোষণা

সর্বশেষ ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওয়ানডে ম্যাচ খেলেছিলেন বিশ্ব টি-টোয়েন্টি ক্রিকেটের বড় বিজ্ঞাপন আন্দ্রে রাসেল। কলম্বোতে অনুষ্ঠিত হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে ওই ম্যাচে মারাত্মক পায়ের ইনজুরিতে পড়েন তিনি।এর পরের বছর ডোপ টেস্টে অংশগ্রহণ না করায় আরো এক বছর ক্রিকেটের বাইরে থাকতে হয় রাসেলকে। সব মিলিয়ে আড়াই বছর আন্তর্জাতিক ক্রিকেটের দর্শক হয়ে কাটান এই ক্যারিবীয়ান অলরাউন্ডার।

তবে আড়াই বছর পর ফের জাতীয় দলে ফেরার সুযোগ পেলেন আন্দ্রে রাসেল। শুধু তিনিই নন, মঙ্গলবার (১৭ জুলাই) ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের ঘোষিত ১৩ সদস্যের স্কোয়াডে জায়গা পেয়েছেন কাইরণ পাওয়েল ও জোসেফ। আশ্চার্যজনক তথ্য হচ্ছে, টেস্ট সিরিজে বল হাতে সফরকারী বাংলাদেশের বিপক্ষে তাণ্ডব চালানো কেমার রোচকে জায়গা দেয়া হয়নি ওয়ানডে সিরিজ।

এদিকে বাংলাদেশের বিপক্ষে ঘোষিত স্কোয়াড নিয়ে ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ স্টুয়াটু ল বলেন, ‘এটি আমাদের ২০১৯ সালের প্রস্তুতির অংশবিশেষ। এই স্কোয়াডে আন্দ্রে রাসেলকে ফেরানো হয়েছে। সে খুবই পাওয়ারফুল এবং এনার্জিটিক প্লেয়ার।’

ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে স্কোয়াড:
জেসন হোল্ডার (অধিনায়ক), দেবেন্দ্র বিশ্য, ক্রিস গেইল, শিমরন হেটমিয়ার, জোসেফ, ইভিন লুইস, জেসন মোহাম্মেদ, আসলে নার্স, কিম পাওয়েল, রুভম্যান পাওয়েল ও আন্দ্রে রাসেল।

প্রসঙ্গত, ২২ জুলাই থেকে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে ম্যাচে নামবে বাংলাদেশ।-ক্রিকবাজ