দেবলীনা কুমার কি আপনার প্রেমিকা? এ প্রশ্নের উত্তরে মাস কয়েক আগে গৌরব চট্টোপাধ্যায় বলেন, ‘আমার ফেসবুক, ইনস্টাগ্রাম ফলো করলেই সবটা বোঝা যাবে। দেখুন, আমি খুব সৎ।
আমার পরিবারের কাছেও সব পরিষ্কার। কিন্তু তার বাবা-মায়ের কাছে মার খাওয়ার ভয় রয়েছে। ফলে লোকে আমার রিলেশনশিপ নিয়ে জানতেই পারে, কিন্তু আমি নিজে থেকে কিছু মেনশন করতে চাই না। বলিও না।’ এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের আনন্দবাজার পত্রিকা। আর দেবলীনা কখনও এ সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। জানতে চাইলে হেসেছেন। ফলে নিজেদের সম্পর্ক নিয়ে প্রথম থেকেই বেশ নীরব ভূমিকা পালন করে এই জুটি।

কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রায়ই একে অপরের ছবি শেয়ার করেন। অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন নিজেদের একান্ত মুহূর্তও। সম্প্রতি দেবলীনা তার ও গৌরবের একটি ছবি শেয়ার করেন। যেখানে স্পষ্ট, রিলেশনশিপের মধ্যে একটি বিশেষ জিনিস নিয়ে আপোসে রাজি নন এই জুটি। নিজেদের ছবির ক্যাপশনে দেবলীনা লিখেন, ‘হতে পারে আমরা খুব ব্যস্ত। কিন্তু আমরা কখনও ‘আমাদের’ সময় আপোস করি না। আর রোববার তো প্রশ্নই ওঠে না।’
‘রানি রাসমণি’ ধারাবাহিক নিয়ে আপাতত ব্যস্ত গৌরব। অন্যদিকে সদ্য মুক্তি পেয়েছে দেবলীনার সিনেমা ‘আবার বসন্ত বিলাপ’। ফলে ব্যস্ত দু’জনেই। কিন্তু তার মধ্যেও নিজেদের জন্য সময় বের করে নেন তারা।
