২ ছেলে ও ১ মেয়েকে নিয়ে ভালই চলছিল বাবার ইয়াবা ব্যবসা!

আমাদের দেশে এখন কি পরিমান খারাপ কাজ হয় তা ভাষায় প্রকাশ করা যাবেনা। নিজের ২ ছেলে এবং ১ মেয়েকেও শেষ পর্যন্ত ইয়াবা ব্যবসার কাজে লাগিয়ে দিলেন বাবা! হ্যাঁ এমন ঘটনাই ঘটেছে সিলেটে। সিলেটের দক্ষিণ সুরমায় ইয়াবাসহ এক পরিবারের ৪ সদস্যকে অবশেষে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতরা সম্পর্কে পিতা, ২ ছেলে ও মেয়ে।

সোমবার দুপুরে দক্ষিণ সুরমার চাঁদনীঘাটে ঝালোপাড়া ৮০/বি নং বাসার দ্বিতীয় তলা থেকে তাদের ২৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ জানায়, সদর কোম্পানি, সিলেট ক্যাম্পের সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরী বলেন, সোমবার দুপুরে দক্ষিণ সুরমা থানা এলাকায় অভিযান পরিচালনা করে এই পরিবারের ব্যবসায়ীদের আটক করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র‍্যাব। উদ্ধারকৃত আলামতসহ আটকদের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।আটককৃতরা হলেন- লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ভোলাকোর্ট গ্রামের বাসিন্দা এবং বর্তমানে দক্ষিণ সুরমার ঝালোপাড়ার বাসিন্দা মৃত ইসমাঈলের ছেলে হারুন মিয়া (৫৮), তার দুই ছেলে স্বাধীন (১৯) ও সাগর (২৪) এবং মেয়ে ইপা (২১)।