‘শুভ আমাকে চাকরির কথা বলে পতিতালয়ে বিক্রি করে দিয়েছিল!’ অতঃপর…..

আজকাল আমাদের দেশের মানুষ যে কতটা খারাপ হয়ে গেছে তা অকল্পনীয়! টাকার কাছে মানুষ বর অসহায়। এই টাকা পেলে মানুষ এমন কোন কাজ নেই যা করতে পারেনা! বিষেশ করে আমাদের সমাজেই এই ধরনের কাজ বেশী হয়।
১৬ বছর বয়সী এক তরুণীকে চাকরির কথা বলে এনে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতাপল্লীতে বিক্রি করে দেয় শুভ নামের মেয়ের এক বন্ধু! পরে ওই ১৬ বছর বয়সী এক তরুণীকে উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় রিতু বেগম (২৮) নামের এক নারীকে গ্রেফতার করা হয়েছে।উদ্ধার তরুণী ও অভিযুক্ত রিতুকে সোমবার আদালতে পাঠানো হয়েছে। এর আগে রোববার সন্ধ্যায় তরুণীকে উদ্ধার ও নারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রিতু বেগম ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ধামাইল গ্রামের মৃত সাইদুর রহমানের মেয়ে।উদ্ধার তরুণীর ভাষ্য, আমি জামালপুরের ইসলামপুর উপজেলার পশ্চিম পলবান্ধা গ্রামের দরিদ্র পরিবারের মেয়ে।

অভাবের সংসারে সচ্ছলতা আনতে কয়েক বছর আগে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার হক বিস্কুট ফ্যাক্টরিতে কাজ নিই। গত শুক্রবার (১৩ জুলাই) রাত ৮টার দিকে গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ঢাকার ইয়ারপোর্ট রেলস্টেশনে অপেক্ষা করছিলাম। এ সময় শুভ (২৮) নামের এক যুবকের সঙ্গে আমার পরিচয় হয়।

আমি অল্প বেতনে চাকরি করছি শুনে শুভ রাজবাড়ীতে তার এক আত্মীয়ের কাছে বেশি বেতনে চাকরি দেবে বলে নিয়ে আসে।শনিবার আমাকে দৌলতদিয়া পতিতাপল্লীর রিতুর ঘরে রেখে চলে যায় শুভ।
রোববার দুপুরে শুভ ফিরে এসে রিতুর সঙ্গে গোপনে কথাবার্তা বলে। এ সময় তাদের কথাবার্তা শুনে আমি তাদের অসৎ উদ্দেশ্য বুঝে ফেলি। অনেক টাকার বিনিময়ে আমাকে পতিতাপল্লীতে বিক্রি করে দিয়েছে শুভ।

বিষয়টি টের পেয়ে সেখান থেকে কৌশলে পালিয়ে যাই আমি। রোববার বিকেলে ওই এলাকায় দায়িত্বরত টহল পুলিশকে বিষয়টি জানাই। পরে পুলিশ রিতুর বাড়িতে গিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
গোয়ালন্দ ঘাট থানা পুলিশের ওসি (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে মানব পাচার আইনে একটি মামলা করেছে। উদ্ধার তরুণী ও অভিযুক্ত রিতুকে সোমবার আদালতে পাঠানো হয়েছে।
পলাতক শুভকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।