জাহিলিযুগের মত এক যুবককে অত্যাচার করলো গ্রামের মাতব্বররা।চুরির সর্ন্দেহ বশতে এমন কান্ড ঘটান নড়াইলের সদর উপজেলার বিছালী ইউনিয়নের রুখালি গ্রামের কয়েকজন মুরুব্বিরা।জানা গেছে
নড়াইলে শিপন নামের এক যুবককে মোবাইল চুরির অভিযোগে উঠানে ১৫ গজ জায়গায় নাকে খত দেওয়ানো হয়েছে। এছাড়া আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। যদি না দেয়া হয় তবে বাড়িঘর বিক্রি করে করে জরিমানার টাকা আদায় করা হবে বলে হুমকি দেয়া হয়েছে।এ ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে।
ঘটনাটি ঘটেছে গত শনিবার নড়াইলের সদর উপজেলার বিছালী ইউনিয়নের রুখালি গ্রামে।ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ গতকাল রোববার গভীর রাতে ৫ জনকে আটক করেছে। এলাকাবাসী জানান, গ্রাম্য মাতব্বর শৈলেন্দ্রনাথ বিশ্বাস, গামা বিশ্বাস, বিশ্ব বিশ্বাস, মৃত্যুঞ্জয় বিশ্বাস, সুবুদ্ধি মজুমদার এ বিচারকাজ পরিচালনা করেন।
বিচারকার্যের সময় ঘটনাস্থলে উপস্থিত থাকা স্থানীয়রা বলেন, গত ১১ জুলাই রাতে বিছালী ইউপি ভবনের সামনে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখানো হচ্ছিল। এ সময় ইউপি ভবনের পেছনে শৈলেন্দ্রনাথ সিকদারের বাড়ি থেকে একটি সাধারণ ফোনসহ ১ হাজার ৮০০ ভারতীয় রুপি চুরি হয়। একই গ্রামের শিপন রায় এ চুরি করেছেন এমন অভিযোগে শনিবার বিকেলে শৈলেন্দ্রনাথ সিকদারের বাড়িতে সালিসি বৈঠক বসে।
গ্রাম্য মাতব্বর গামা বিশ্বাস, বিশ্ব বিশ্বাস, মৃত্যুঞ্জয় বিশ্বাস, সুবুদ্ধি মজুমদারসহ বেশ কয়েকজন শিপনকে দোষী সাব্যস্ত করে বাড়ির উঠানের ১৫ গজ তাঁকে দিয়ে নাকে খত দেওয়ান।
শুধু তাই নয় এই সময় তাকে মারধর করারও অভিযোগ পাওয়া যায়। এ ছাড়া আড়াই লাখ টাকা জরিমানা করে ২১ জুলাইয়ের মধ্যে তা দিতে নির্দেশ দেওয়া হয়। জরিমানার অর্থ দিতে না পারলে বাড়ি থেকে গরু-ছাগল-হাঁস-মুরগি, বাড়ি-ঘর বিক্রি করে টাকা আদায় করা হবে। অন্যথায় গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় গ্রাম্য মাতব্বররা।
তবে এলানকার স্থানীয়রা বলেন, শিপন কৃষিকাজ করেন। আর্থিকভাবে তাঁর পরিবার সচ্ছল। তাঁর নিজের মোটরসাইকেল রয়েছে। তিনি গ্রাম্য রাজনীতির শিকার বলে ধারণা করছেন তারা।
এমন ঘটনার ব্যপাারে ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন,ঘটনাটি আসলে দু:খজনক।এমন ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে রোববার রাতে গ্রেফতার করা হয়েছে।তারা কারাগারে রয়েছে তাদের আদালতে প্রেরন করে কঠোর শাস্থির ব্যবস্থা করা হবে।অত্যাচারের শিকার যুবক এখন সুস্থ আছেন।
