নতুন ছবির শুটিং করছেন চিত্রনায়িকা আইরিন সুলতানা। কুয়াকাটায় ‘আহারে জীবন’ শিরোনামে নতুন ছবির শুটিং করছেন আইরিন। তবে ছবির প্রসঙ্গে এখনই বিস্তারিত কিছু বলছেন না তিনি। সাধারণ মানুষের গল্পে নির্মিত হচ্ছে ছবিটি। হতদরিদ্রদের জীবন কাহিনি নিয়ে নির্মাণ করা হচ্ছে এ সিনেমাটি।
আইরিন বলেন, ‘ছবিটির মাধ্যমে অজানা মানুষের গল্প জেনেছি। সমাজে অনেক ধরনের মানুষ বাস করে, যাদের সম্পর্কে জানতে পারি না। অথচ তারা কিন্তু আমাদের সমাজেরই লোক। তাদের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ছবিটি। আমিও তা এতদিন জানতাম না। যা এই ছবির মাধ্যমে জানতে পেরেছি। ক্যারিয়ারের অন্যরকম এক অভিজ্ঞতা এই ছবিটি। আশা করি দর্শকদেরও ভালো লাগবে।’
ছবির বিস্তারিত প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘এখনই বিস্তারিত বলা যাচ্ছে না। তবে শিগগিরই ছবিটি প্রসঙ্গে পরিচালক সবাইকে জানাবেন।’
