ক্যাটরিনাকে অপমান!

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় ঘুরপাক খাচ্ছে ক্যাটরিনা কাইফের ভাইরাল হয়ে যাওয়া একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে, ক্যাটরিনাকে অপমান করছেন কয়েক নারী। কানাডায় ‘দাবাং ট্যুর’ নিয়ে ব্যস্ত রয়েছেন ‘টাইগার জিন্দা হ্যায়’খ্যাত অভিনেত্রী, যেখানে তার সঙ্গে আরও রয়েছেন সালমান খান, সোনাক্ষী সিনহা, জ্যাকুলিন ফার্নান্দেজ ও প্রভুদেবা। আর এই খবর ছড়িয়ে পড়তেই সালমান খান যে হোটেলে অবস্থান করছেন, তার সামনে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন তার ভক্তরা। এরই ধারাবাহিকতায় ১০ জুলাই হোটেলের সামনে ভিড় জমিয়েছিলেন সালমান ভক্তরা। কিন্তু হোটেল থেকে সল্লু নয়, বেরিয়ে এসেছিলেন ক্যাটরিনা। কোথাও হয়তো যাচ্ছিলেন তিনি। বলিউডের এই অভিনেত্রীকে দেখার পরই সালমানের কয়েক ভক্ত বলে ওঠেন, ‘আমরা আপনার সঙ্গে নয়, সালমানের সঙ্গে ছবি তুলতে চাই।’ এর জবাবে ক্যাটরিনা বলেন, ‘আপনাদের এটি করাও লাগবে না। কারণ আমি খুব কান্ত এবং আমার শো আছে।’

ক্যাটের ওই জবাব শোনার পর সালমানভক্তরা তার ওপর ক্ষেপে গিয়ে বলেন, ‘আপনার ব্যবহার ঠিক করা উচিত। আপনি নিজেকে অভিনেত্রী বলে দাবি করেন।
কিন্তু আপনার আচরণ ঠিক করা প্রয়োজন।’ এরপর কয়েকজনের সঙ্গে ছবি তুলে দ্রুত গাড়িতে উঠে সেখান থেকে চলে যান ক্যাটরিনা।