আড়াইহাজারে মসজিদের মক্তব থেকে পড়ে আসার পথে এক শিশু কন্যা(১০)কে কলা খাওয়ানোর লোভ দেখাইয়া দালানে আটক করে জোরপূর্বক ধর্ষণ করেছে ৬০ বছরের বৃদ্ধ ইয়াদ আলী সিকদার।
আড়াইহাজার থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, ১৩ জুলাই শুক্রবার সকালে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাও দেওয়ানপাড়া এলাকার এক দরিদ্র ঘরের শিশু এলাকার জামে মসজিদের মক্তব হতে পড়া শেষ করে বাড়ি ফিরছিল। ঐ সময় একই এলাকার মোঘল খা এর বাড়ির সামনে থেকে শিশুটিকে কলা খাওয়ানোর কথা বলে স্থানীয় জিনু খান এর বাড়ির কেয়ারটেকার ইয়াদ আলী (৬০) শিশুটিকে জিনু খানের বাড়ির দালানের একটি কক্ষে নিয়ে আটক করে।
সেখানে শিশুটিকে জোর করে বিবস্ত্র ধর্ষণ করে। ঐ সময় শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে এবং ধর্ষক ইয়াদ আলী সিকদারকে আটক করে। ঐ দিন দুপুরে ধর্ষকের স্বজনরা বিচারের কথা বলে ধর্ষক ইয়াদ আলী সিকদারেকে ছেড়ে দেয়।
ধর্ষিতা শিশুটি উপজেলার দেওয়ানপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্রী বলে তার মা জানান। ধর্ষক ইয়াদ আলী সিকদার দেওয়ানপাড়া সিকদার বাড়ির মৃত ময়েজউদ্দিন সিকদারের ছেলে। ১৪ জুলাই শনিবার ধর্ষিতা শিশুর মা বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে।
পুলিশ শিশুটিকে উদ্ধার করে স্থানীয় সরকারী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা ও পরে নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠানো হয়।
আড়াইহাজার থানার ওসি এম এ হক মামলার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষক ইয়াদ আলী সিকদারকে দ্রুতই গ্রেফতার করা হবে।
