কুড়িগ্রামের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কপালে ১ চোখ নিয়ে জন্ম হওয়া নবজাতকের মৃত্যু হয়েছে। জন্মের পরেই শিশুটির মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে,নটান পাড়া গ্রামের আসাদ আলীর অন্তসত্তা স্ত্রী নিশি আক্তার আজ শনিবার পেটে ব্যাথা নিয়ে হাসপাতালে আসে।প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়ার পর বিকেলের দিকে প্রসব ব্যাথা উঠলে ১ চোখ ও নাক বিহীন একটি শিশুর জন্য দেন।জন্মের কিছু সময় পরেই শিশুটির মৃত্যু হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর চিকিৎসক অনুপ কুমার বিশ্বাস বলেন, নিশি আক্তার ৭ মাসের অন্তসত্তা ছিল। সময়ের আগেই ওই নারীর প্রসব বেদনা উঠে এবং গর্ভপাত ঘটে ভুমিষ্ট শিশুটির শারীরিক গঠন ক্রটিপূর্ণ ছিল নাক ছিল না চোখ ছিল ১টি কপালের মাঝে।
এদিকে, শিশুটি জন্মের পর তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। তার মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছেন নেটিজেনরা।
