ধাঁধাচর্চা আপনার মস্তিষ্কের বিকাশ ঘটায়। এতে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে বুদ্ধি বাড়ায়। সে নিমিত্তে রইলো আপনাদের জন্য আজকের চারটি ধাঁধা-
১.উড়তে পেখম বীর
ময়ূর সে নয়।
মানুষ খায় গরু খায়
বাঘ সে নয়।
২. উল্টালে ধাতু হয়
সোজাতে জননী।
কী শব্দ হয় তাহা
বলো দেখি শুনি!
৩. একটুখানি পুকুরে জল
টলমল করে।
এমন বাপের বেটা নেই
নেমে মাছ ধরে।
৪. একলা তারে যায় না দেখা
সঙ্গী পেলে বাঁচে।
আঁধার দেখলে ভয়ে পালায়
আলোয় ফিরে আসে।
গত ৫ জুলাই ধাঁধা ও তার উত্তর:
১) ‘মধ্যখানে একটু পানি
চুনকাম করা ঘর।
ভেঙে গড়তে বললে
গায়ে আসে জ্বর।’
উত্তর: ডিম
২) ‘একটা শিং বারোটা ঠ্যাং,
কোন মাছের আছে?
পানিতে বাস করে,
ডিম পাড়ে গাছে।’
উত্তর: চিংড়ি মাছ
৩) ‘ইকড়ের তলে তলে,
ভিক অতি ছানি।
কোন গাছে দেখেছেন,
গাছের আগায় পানি।’
উত্তর: নারিকেল
৪) ‘ইনসিঙ্গি বিনসিঙ্গি,
মাথায় তিনটি শিং।
পশু নয় পাখি নয়,
পানিতে পাড়ে ডিম।’
উত্তর: পানিফল।
