রাজধানীর মতিঝিল ও আজিমপুর সরকারি কলোনিতে প্রথম দফায় ৯৮৮টি (মতিঝিলে ৪টি ২০ তলা ভবনে ৫৩২ এবং আজিমপুরে ৬টি ২০ তলা ভবনে ৪৫৬) ফ্ল্যাট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার সকাল সাড়ে ৯টায় সরকারি কর্মচারীদের জন্য ৪০ শতাংশ আবাসন সুবিধা নিশ্চিতের অংশ হিসেবে মতিঝিলে এবং পরে সাড়ে ১০টায় আজিমপুরে এই ফ্ল্যাটগুলো উদ্বোধন করা হয়। প্রকল্প বাস্তবায়নে মতিঝিলে ২২১ কোটি ৮৪ লাখ এবং আজিমপুরে ২৭৫ কোটি টাকা ব্যয় হয়েছে।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধিনন্থ গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে এ প্রকল্পে ২০২০ সাল নাগাদ আরও ১৭টি ২০ তলা ভবন নির্মাণ করা হবে।
