এনটিভিতে আজ রাত ৯টা ০৫ মিনিটে প্রচার হবে একক নাটক ‘টুকরো প্রেমের বাঁধন’। মেহেদী হাসান জনির রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন আফরান নিশো, শারলিন ফারজানা, ওমর আয়াজ অনি, বাসার বাপ্পি, আসাদুজ্জামান সোহাগ প্রমুখ।
দীর্ঘ চার বছর পর আনিতাকে দেখে অবাক হয় নিখিল। বাশার আনিতাকে চিনতো তার ছবিতে। বেশকিছু ছবি দেখেছিল নিখিলের কাছে। আনিতার সিভি জমা পড়েছিল অফিসে। বাশার তার ইন্টারভিউ ছাড়াই সেখানে জয়েন করিয়ে নেয় আনিতাকে। যদিও নিখিলকে চমকে দেওয়ার জন্য এমনটা করেছিল বাশার।
