রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের খেলা শুরু হয়েছে। এরই মধ্যে ২টি খেলা অনুষ্ঠিত হয়ে গেছে। শুক্রবার (৬ জুলাই) কোয়ার্টার ফাইনালে দিনের প্রথম খেলায় মুখোমুখি হয় ফ্রান্স-উরুগুয়ে। ওই ম্যাচে উরুগুয়েকে কাঁদিয়ে সেমি-ফাইনালে উঠে গেছে ফ্রান্স।
আর দ্বিতীয় ম্যাচে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে সেমি-ফাইনাল নিশ্চিত করেছে বেলজিয়াম। আজ শনিবার (৭ জুলাই) শেষ আটের দুটি ম্যাচের মধ্যদিয়ে পর্দা নামবে কোয়ার্টার ফাইনাল খেলার। এর পর শুরু হবে সেমি-ফাইনাল। বিশ্বকাপে আজও কাঁদবে দুটি দল। দুটি দলের বিদায় নেয়ার পালা।
বিশ্বকাপে আজ শনিবার (৭ জুলাই) শেষ আটের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সেমি-ফাইনালের ওঠার লড়াইয়ে প্রথম ম্যাচটিতে মুখোমুখি হবে সুইডেন-ইংল্যান্ড এবং দ্বিতীয় ম্যাচে লড়াই করবে রাশিয়া-ক্রোয়েশিয়া।
ফিফা বিশ্বকাপ-২০১৮
১. সুইডেন বনাম ইংল্যান্ড
বাংলাদেশ সময় রাত ৮টা। ভেন্যু: সামারা
সরাসরি দেখাবে যে টেলিভিশন চ্যানেল: বিটিভি, মাছরাঙা, নাগরিক টিভি, সনি টেন ২ ও ৩।
২. রাশিয়া বনাম ক্রোয়েশিয়া
বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টা। ভেন্যু: সোচি
সরাসরি দেখাবে যে টেলিভিশন চ্যানেল: বিটিভি, মাছরাঙা, নাগরিক টিভি, সনি টেন ২ ও ৩।
