এরশাদ ও রওশনকে ঈদ কার্ড পাঠালেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার দুপুরে বিরোধী দলীয় নেতার সহকারী একান্ত সচিব জনাব এ, কে, এম, আব্দুর রহিম ভূঞা এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের সহকারী একান্ত সচিব মোঃ মনজুরুল ইসলামের কাছে শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা জনাব এস, এম, খুরশিদ-উল-আলম।