ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টিতে বাংলাদেশের সবচেয়ে সফলতম পেস বোলার আল আমিন হোসেন। তবে সর্বোচ্চ উইকেট শিকারি অধিনায়ক সাকিব আল হাসান। দেশের জার্সিতে সাকিব সর্বোচ্চ উইকেট শিকারি হলেও উইকেট নিয়ে দলের জয়ে বেশি অবদান রেখেছে আল আমিন। বাংলাদেশি বোলাররা টি-টোয়েন্টিতে মোট ১৫৩ উইকেট শিকার করে যার মধ্যে ৩৯ উইকেট নিয়ে দলের জয়ে ২৫.৪৯ শতাংশ ম্যাচে অবদান রাখে আল আমিন।
তবে আল আমিনকে টপকে এই তালিকায় এখন শীর্ষে রশিদ খান। দলের ২১২ উইকেটের মধ্যে রশিদের শিকার ৫৬টি। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ দুই ম্যাচে সাত উইকেট শিকার করে দলের জয়ে অবদান রাখার দিক দিয়ে আল আমিনকে টপকে গেছেন রশিদ। দলের জয়ে রশিদের অবদান ২৬.৪১ শতাংশ ম্যাচে। তিন নাম্বারে আছেন অজি পেসার জেমস ফকনার। ২৫.১৭ শতাংশ ম্যাচে অবদান রেখেছেন ফকনার।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছেন আল আমিন।
